সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে রবিবার সন্ধ্যায় দাঁতন ২ নং ব্লকের ৩ নং তুরকা অঞ্চলের শ্রীকৃষ্ণপুর গ্রামে তিন বিজেপি প্রার্থীর বাড়িঘর ভাঙচুর করে, প্রার্থীর পরিবারের সদস্যদের মারধোর করে বলে অভিযোগ।অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।
তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। আহতদের মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার আহতদের সাথে দেখা করতে আসেন বিজেপি নেতা জয় ব্যানার্জি।জয় বলেন তৃণমূল ভয় পেয়েছে ভোটে হারবে তাই তাদের প্রার্থীদের মারধর করছে রাজ্য জুড়ে।

No comments:
Post a Comment