মুখ্যমন্ত্রীর ছবি লাগানো পতাকা পোড়ানোর নিয়ে উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 April 2018

মুখ্যমন্ত্রীর ছবি লাগানো পতাকা পোড়ানোর নিয়ে উত্তেজনা



পঞ্চায়েত ভোট এখন আইনের হাতে দোলাচলে । তা স্বত্বেও রাজ্য জুড়ে শাসক বিরোধী তরজা অশান্তি লেগেই আছে। সোমবার সকালে বাগদা থানার রনঘাট পঞ্চায়েতের এলাকার কুলিয়া এলাকায় তৃণমূল  কর্মীরা দেখেন তাদের পতাকা কে  বা কারা আগুন দিয়ে পুড়িয়ে  রাস্তায় ফেলে রেখেছে। তারপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে প্রার্থী দুর্গাপদ নাথ ও বাগদা থানার পুলিশ। প্রার্থীর অভিযোগ সিপিএম ও বিজেপির কাজ এই সমস্ত নোংরামি । পাশাপাশি সিপিএমের প্রার্থী সমির সাহা ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও জানিয়ে দেয় এই ধরনের রাজনীতি তারা বিশ্বাস করেনা তাই তারা এতদিন ধরে এই গ্রাম সভায়  তারা ক্ষমতায় রয়েছে ।

পাশাপাশি তৃণমূলের জেলা পরিষদের  প্রার্থী পরিতোষ কুমার সাহা বলেন এই এলাকা শান্তিপ্রিয় এলাকা ভোটের আগে অশান্তির বাতাবরন সৃষ্টি করছে সিপিএম ও বিজেপি। ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad