মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 April 2018

মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুন


সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: মদ্যপ অবস্থায় নিজ স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মেরে ফেললো স্বামী।  ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা  ৫/১ অঞ্চলের চক সুজাল গ্রামের ঘটনা। বাড়ি ডেবরার লোয়াদাতে হলেও কাজের সুত্রে বাড়ি করে থাকেন চকসুজাল গ্রামে। শনিবার রাতে মদ খেয়ে পারিবারিক অশান্তির জেরে নিজ স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আজ সকাল বাড়ীর দরজা লাগানো থাকায় গ্রামবাসীদের সন্দেহ হওয়াতে মৃতের স্বামীকে জিজ্ঞাসা করায় পালানোর চেষ্টা করে। তখনই সন্দেহ হওয়াতে এলাকাবাসী তালা খুলে দেখে মৃত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লোকটির স্ত্রী। মৃতের নাম লক্ষী হেমরম। বয়স ৪৪। পরে ডেবরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে স্বামী  নারান হেমরমকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা লাঠিও উদ্ধার হয়েছে। আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad