বাড়িতে পালিতা নাবালিকা আত্মীয়ার সঙ্গে শারীরিক সম্পর্কের কথা জেনে ফেলায় স্ত্রীকে খুন করলো স্বামী। চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে বাদুরিয়া থানার বাগজোলা দক্ষিণ পাড়া।মৃতের নাম তাজমিরা বিবি(৩৪)।অভিযোগ পাওয়ার পরে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত জামশেদ মন্ডলকে(৪৫) বাদুরিয়া থানার পুলিশ গ্রেফতার করে।গত তিন বছর ধরে পালিতা মেয়ে রুনা খাতুনের(১৪) সঙ্গে জোরপূর্বক শারিরীক সম্পর্ক চালিয়েছে বলে জানায় রুনা।এই সম্পর্ক দেখে ফেলে মৃত তাজমিরা বিবি আর তার জেরে বেশ কিছুদিন ধরে তাজমিরা ও জামশেদের মধ্যে ঝামেলা চলছিল।
মৃত তাজমিরার ছেলে কালাম মণ্ডলের বলেন, 'রবিবার রাত ১১:৩০ নাগাদ আমার বাবা হঠাৎ আমাকে ঘুম থেকে ডেকে তুলল আমাকে বলছে তোর মা কোনো সারা দিচ্ছে না।গিয়ে দেখি আমার মা মারা গেছে।তবে সকালে যখন আমার মৃত মাকে দেখি তখন তার গলায় দাগ দেখতে পাই।তখন আমি এলাকার লোকজন ডাকি তারা আমার বাবাকে মারধর করলে বাবা শিকার করে ন্যায় যে আমার মাকে মেরে ফেলেছে।তখন আমরা পুলিশকে ফোন করি পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে যায়।তবে কোনো প্রমাণ না থাকায় তাকে আবার ছেড়ে দেয়।'
'বুধবার মঙ্গলবার আমার পালিত বোন(রুনা)যখন আমাদের কাছে সব কথা জানায় যে তার উপর জোর পূর্বক যৌনসম্পর্ক চালাত জামশেদ মন্ডল তখন আমরা সবাই মিলে থানায় লিখিত অভিযোগ জানাই তারপরে আমার বাবাকে পুলিশ গ্রেফতার করে।ছেলের পাড়া প্রতিবেশীর একটাই বক্তব্য জামশেদ মণ্ডলের ফাঁসি চাই।'


No comments:
Post a Comment