লাঠিচার্জ: তৃণমূল,বিজেপি সংঘর্ষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 April 2018

লাঠিচার্জ: তৃণমূল,বিজেপি সংঘর্ষ



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মনোনয়ন পত্র পরীক্ষাকে কেন্দ্র করে বিডিও কার্যালয়ের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বেঁধে গেল সংঘর্ষ। প্রথমে বাগবিতন্ডা বেঁধে যায়। পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। সোনারপুর বি ডি ও কার্যালয়ের সামনের ঘটনা। এই ঘটনাকে ঘিরে বুধবার দুপুরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনারপুর থানার পুলিস লাঠি চার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করেছে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে বিজেপির অভিযোগ। তাদের সুভাষগ্রাম গ্রামীন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তৃণমুলের তরফেও তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। বিজেপি কর্মীরা তাদের মারধর করেছে বলে অবিযোগ তৃণমূলের। স্থানীয় মানুষ জানান, এদিন সকালের প্রথম পর্বে সোনারপুরের ১১ টা গ্রাম পঞ্চেয়েতের প্রার্থীদের মনোনয়ন পত্র পরীক্ষা করার জন্য বিডিও কার্যালয়ে আসতে বলা হয়েছিল।

এদিন সকাল থেকেই তাই বিজেপি, তৃণমূল, বাম ও কংগ্রেস প্রার্থীরা তাদের লোকজনকে সঙ্গে করে নিয়ে বি ডি ও কার্যালয়ের সামনে আসতে শুরু করেন। তাতেই ওই এলাকায় ভীড় জমে যায়। তৃণমূল ও বি জে পি কর্মীদের মধ্যে টিকাটাপ্পুনি আরম্ভ হয়। আর তাই নিয়ে দুপক্ষে বাদানুবাদ শুরু হয়ে যায়। সেখান থেকে হাতাহাতিও বেঁধে যায়। খবর পেয়ে সোনারপুর থানার বিশাল পুলিস বাহীনি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিস দুপক্ষকেই এলাকা থেকে সরে যেতে বলে। তবে কেউই পুলিসের কথায় কান দেয় নি। এরপরেই পুলিস লাঠিচার্জ শুরু করে। লাঠি উঁচিয়ে তারা করে। এলাকা ছেড়ে পালায় দুই দলের কর্মী ও নেতারা। এরপর বিজেপির যুব মোর্চা নেতা সুমন দত্তকে পুলিস আটক করে সোনারপুর থানায় নিয়ে গেছে। পুলিস জানায়, বি ডি ও কার্যালয়ের সামনে দুই দলের মধ্যে ঝামেলা হচ্ছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিজেপি নেতা সুনীপ দাস অভিযোগ করেন, সোনারপুরে বি ডি ও কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর আক্রমন চালিয়েছে। বিজেপি নেতা ও কর্মীরা আহত হয়েছেন। পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পরে বিজেপি নেতাকেই আটক করে থানায় নিয়ে গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad