নিজের স্ত্রীকে সিলদিয়ে মাথা থেতলে খুন করে নিজেই আত্মঘাতী হল স্বামী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর সবং এর বুড়াল অঞ্চলের বাহারকুন্দরা গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, মৃত ভানুপদ বর্মন, বয়স ৪২ স্ত্রী কল্যাণী বর্মন, বয়স ৩৬ ছেলে মেয়েকে নিয়ে ঐ এলাকায় থাকত। মঙ্গলবার রাতে ভানুপদ বর্মন নিজের স্ত্রীকে সিলদিয়ে মাথা থেঁতলে খুন করে নিজেই বাড়ির পিছনের গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তবে কিভাবে মৃত্যু হল তা এখনো জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।


No comments:
Post a Comment