কাজের দাবীতে কর্মী অনশন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 April 2018

কাজের দাবীতে কর্মী অনশন



মৃন্ময় নস্কর, ডায়মন্ড হারবারঃ কাজের দাবীতে কর্মী অনশন। বছরখানেক আগে শুরু হয় ডায়মন্ড হারবার সুপার স্পেসালিটি হাসপাতাল। কয়েকটি বেসরকারি সংস্থার মাধ্যমে হাসপাতালে কর্মী নিয়োগ হয়। বর্তমানে বেসরকারী সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে ৬৫ জন কর্মী। এদিন নিজেদের কাজের দাবীতে হাসপাতালে চত্ত্বরে অস্থায়ী কর্মীরা অনশনে বসে। হাসপাতালের এক অস্থায়ী কর্মী হেরাউর রহমান বলেন, সিস নামক বেসরকারী সংস্থার মাধ্যমে আমরা প্রায় ১৫৫ জন কাজ পাই, কিন্তু সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়াতে আমাদেরকে পুনরায় নিয়োগের জন্যে নথিপত্র জমা করতে। পরবর্তী সময়ে সংস্থার নথিপত্র নিয়ে আমাদের ১৫৫ কর্মীর মধ্যে ৯০ জন কর্মীকে নিয়ে বাকিদের কে ছাটাই করার সিদ্ধান্ত নেই ওই বেসরকারী সংস্থা।

বর্তমানে ৬৫জন কর্মী কর্মহীন হয়ে পড়েছি, এবং ওই বেসরকারী সংস্থা আমাদের সাথে প্রতরনা করেছে। এরই প্রতিবাদে আমরা আজ ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অনশনে বসেছি। আমাদের দাবি পুনারায় আমাদের নিয়োগ করতে হবে। তবে এবিষয়ে সংস্থার পক্ষেথেক কিছু জানায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad