বৈদিক ভিলেজের কায়দায় ভিদাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 April 2018

বৈদিক ভিলেজের কায়দায় ভিদাম



কলকাতার বৈদিক ভিলেজের অনুকরনে হুগলির পোলবা থানার পুরুষোত্তম বাটীতে উদ্বোধন হল ভিদাম। রবিবার চিত্র তারকা ঋতুপর্না সেনগুপ্ত ও রাজ্য পুলিশের দমকলের ডিজি জগমোহন এই ভিদামের উদ্বোধন করেন। এদিন এই অনুষ্ঠানে চিত্র তারকা ঋতুপর্না সেনগুপ্ত ও রাজ্য পুলিশের দমকলের ডিজি জগমোহন ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত সহ একাধিক ব্যক্তিরা। এই ভিদাম হল একটি ইকোটুরিস্ট পার্ক ও ভিলেজ। যেখানে ৩০টি ঘর রয়েছে। মিটিং হল রয়েছে। একটি স্কাই ওয়ার্ক হয়েছে। যার দৈর্ঘ্য হাফ কিলো মিটার।

 এছাড়া বাসকেট বল খেলার জায়গা, সুইমিং পুল সহ একাধিক জিনিস। গোটা এলাকাটি একটি গ্রামের আদলে তৈরি। ৫ একর জমি তথা ৩০০কাঠা জমির উপর এটি তৈরি। খরচ ৭কোটি টাকা। এক রাত কাটাতে এখানে খরচ পড়বে ৫ হাজার টাকার একটু বেশি।

No comments:

Post a Comment

Post Top Ad