গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া), ১৩ এপ্রিল : ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের সোনা জয়ের ধারা অব্যাহত। শুক্রবার বজরং পুনিয়ার হাত ধরে ১৭তম সোনা জয় করল ভারত। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে তিনি অংশগ্রহণ করেছিলেন। ফাইনালে ওয়েলসের কেন ক্রেইগকে তিনি পরাস্ত করেন। মাত্র দু’মিনিটের মধ্যে তিনি খেলা শেষ করে দেন।
No comments:
Post a Comment