গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া), ১৩ এপ্রিল : টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে রুপো জিতলেন মনিকা বাতরা এবং মৌমা দাস। ফাইনাল ম্যাচে তাঁদের সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে হয়েছে। সিঙ্গাপুরের হয়ে খেলেছেন ফেং তিয়ানউই এবং ইউ মেংউ। ম্যাচের ফলাফল ০-৩ (৫-১১, ৪-১১, ৫-১১)।
শুক্রবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে সিঙ্গাপুর। বেশ কয়েকটি আনফোর্সড এরর ভারতকে ব্যাকফুটে রাখে। প্রথম থেকেই মনে হচ্ছি না যে মনিকা এবং মৌমা বিপক্ষের স্কিল এবং ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবে। তিনটে গেমেই মৌমাদের কার্যত উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুর।

No comments:
Post a Comment