শুভাশীষ ভৌমিক: আজকের দলটি এমন একটি দল যারা ২০১৪ আইপিএল মরসুমে ট্রফি জয়ের দোরগোড়ায় পৌঁছেও ট্রফি জয়ের স্বাদ পায়নি একটুর জন্য। এই দলটি আবার আইপিএলে 'জায়েন্টকিলার' নামে পরিচিত।তবে এবার বেশ গুছিয়ে নামছে দলটি।দলটি রবি চন্দন অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব।তবে কাটাছেঁড়া হয়ে যাক দলটির শক্তি-"দুর্বলতা নিয়ে এবং কারাই বা সেরা আকর্ষণ।
শক্তি-(১)ব্যাটিং শক্তিধর পাঞ্জাব-বিগত ১০ বছরেও এত শক্তিশালী ব্যাটিং লাইনে আপ আর বোধহয় ছিল না।পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে একবার জাস্ট ছোট্ট করে চোখ বুলিয়ে নিন গেইল, ফিঞ্চ,কে এল রাহুল,যুবরাজ,মিলার, মনোজ,করুন নায়ার।এবার ভেবে দেখুন তারপর যদি গেইল-ফিঞ্চ জুটিকে যদি ওপেন করতে দেখা যায় তাহলে কোন বোলারই কি খুব স্বস্তিতে থাকবেন মনে হয়।
(২)স্পিনে বৈচিত্র্য-পাঞ্জাবের দলটিতে এবার স্পিনাররের ছড়াছড়ি।অশ্বিন, অক্ষর,মুজিব,মায়ঙ্ক ডাগর মতো স্পিনাররা দলে।এরা যেমন রান আটকাবে এবং নিয়ম করে উইকেট তুলতে পারবে,পাওয়ার প্লে-ডেথ ওভার দুই জায়গায় সমান কার্যকরী,অশ্বিন নিজের বলে বৈচিত্র্য নিয়ে এসেছেন(তাকে আবার আইপিএলে লেগ স্পিন করতে দেখা যাবে),অক্ষরের লাইন-লেংথ বেশ ভালো।মুজিব তো আবার রহস্যময় স্পিনার।
(৩)ফিনিশিং পাওয়ার হাউস দলে-যুবরাজ সিং,ডেভিড মিলার, মার্কাস স্টনিস মত ফিনিশার যে কোনো বাঘা বাঘা বোলারদের চাপে রাখবে,এরা যদি একবার ক্রিজে জমে যায় ম্যাচের শেষ ৩০ বলেই যদি ৬৫ দরকার পরে অনায়াসে ম্যাচ বের করে নিয়ে যাবে দলের হয়ে,এরা কি জাতের ফিনিশার রেকর্ড এদের পক্ষেই কথা বলে।
দুর্বলতা-
(১)ডেথ বোলারের অভাব-আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ বোলাররা ম্যাচের পার্থক্য গড়ে দেয়।সেই ডেথ বোলার খামতি পাঞ্জাব দলে এবার।পাঞ্জাবের দলটি তে অজি পেসার আন্ড্রু টাই ছাড়া যোগ্য সঙ্গ দেওয়ার মতো উপযুক্ত ভারতীয় ডেথ বোলারের অভাব।কাজেই ভরসাহীন শ্রণ বা মোহিত শর্মা দিয়ে কাজ চালাতে হবে।
(২)অধিনায়ক অশ্বিন ও বিশেষজ্ঞ উইকেটকিপার এর অভাব-অধিনায়ক হিসেবে অশ্বিন খুব একটা পরীক্ষিত নয়,এরআগেও তিনি কোন দলের দলের দেয়নি।ঘটা করে অশ্বিন কেই কেন অধিনায়ক বানানো হল তা অনেকের কাছে এখনও ধোঁয়াশা।যাই হোক তিনি কত ভালো মতো দলকে পরিচালনা করেন সেটাই এখন দেখার।পাঞ্জাবের উইকেট এর পিছনে এবার দেখা যাবে কে এল রাহুল কে,তিনি অশ্বিন,অক্ষর,মুজিব কে কত ভালো মতই সামলাতে পারেন সেই চিন্তা থাকছেই।
(৩)ধারাবাহিকতা-পাঞ্জাব দলটির সবচেয়ে বড় অভাব ধারাবাহিকতার।দলের ভালো ফল করতে হলে অবশ্যই প্রয়োজন ধারাবাহিকতার।
সেরা আকর্ষণ-(১)অশ্বিনের অধিনায়কত্ব (২)স্পিন সেনসেশন মুজিব জাদরান (৩)গেইল-ফিঞ্চ জুটি। কতদূর যাবে দল-দলটি খুবই আনপ্রেডিক্টবল।দলটি কতদূর তা নির্ভর করছে তাদের পারফরমেন্সের ওপর। তাদের প্রথম ম্যাচ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে(৮ এপ্রিল,দিল্লি)


No comments:
Post a Comment