রাজনাথ-স্মৃতির সঙ্গে জয়! ইস্যু আসানসোল-রানিগঞ্জ হিংসা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 April 2018

রাজনাথ-স্মৃতির সঙ্গে জয়! ইস্যু আসানসোল-রানিগঞ্জ হিংসা



আসানসোল-রানিগঞ্জ হিংসার ইস্যু নিয়ে রাজনাথ সিং, স্মৃতি ইরানিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন বাংলার অাইলভইউ বয় তথা দাপুটে রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার সকালে দিল্লির বিএসএফ ভবনে এই মিটিং হয়। এদিন দিল্লিতে বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানী সহ কেন্দ্রের মোট পাঁচজন মন্ত্রী, পাঁচজন সচিব।পাশাপাশি ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস, আইপিএস, বিচারক সহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা। জানা গিয়েছে, মোট ৩৩জনের এই কমিটিতে বাংলা থেকে হাজির ছিলেন বঙ্গ বিজেপির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। এদিন ওই মিটিং-এ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন, এই কমিটিতে সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন। দেশ জুড়ে যাতে শান্তি ও সম্পৃতি বজায় থাকে সেই উদ্যেশ্যে এই কমিটি তৈরি করা হয়েছে।

 প্রসঙ্গত গত সোমবার ওই কমিটির নির্দেশে পশ্চিমবঙ্গের কমিটি সদস্য জয় বন্দ্যোপাধ্যায় রানিগঞ্জ ও আসানসোল পরিদর্শন করেন।যেখানে কিনা হিংসায় প্রাণহানি হয়েছিল বহু নিরীহদের।বিশেষ সূত্রের খবর, এই বৈঠকে বাংলার ঘটে যাওয়া হিংসার বিষয় নিয়ে এনএফসিএইচ-কে জয় বন্দ্যোপাধ্যায় রিপোর্ট দেবেন।


এদিন  জয় বন্দ্যোপাধ্যায় আসানসোল ও রানিগঞ্জ হিংসার একটি রিপোর্ট ওই কমিটির কাছে জমা দেন। পাশাপাশি তিনি ওই কমিটির কাছে বেশ কয়েকটা প্রস্তাব দেন বলে খবর।  হিংসাতে মৃত ও ঘর বাড়ি ছাড়া নিরীহ মানুষের সব সংখ্যা তিনি দেন।

পাশাপাশি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বৃদ্ধি প্রসঙ্গে বৈঠকে উপস্থিত থাকা ধর্মগুরুরা বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। রোহিঙ্গা অনুপ্রবেশ থেকে শুরু করে সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার এই সকল বিষয়ে দেখার জন্যে তিনি এনএফসিএইচ কমিটির কাছে আবেদন করেন।

No comments:

Post a Comment

Post Top Ad