গৃহৠণ ঘোটালা! ছারখার হবে তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

গৃহৠণ ঘোটালা! ছারখার হবে তৃণমূল



স্কুলের প্রথম থেকে তৃতীয় ছাত্র ভালো ফলাফল করে স্কুলে তাই তাদের চিন্তা থাকে না। আর বাজে ফেল করা ছাত্ররা পরীক্ষার আগে চোতা করতে কিভাবে তার চিন্তা, প্ল্যানিং করত। তাই যখন ভোট আসে তৃণমূল লাঠি, সোটা, বন্দুক, বোমা নিয়ে আসে। সন্ত্রাস ছড়ায়। কারণ ভয় পায় যদি হেরে যায়। এমনটাই বললেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এরকমভাবে সন্ত্রাস করলে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মানুষ বেশিদিন ভয়ে থাকবে না। এইভাবে বেশিদিন চুপ করে থাকবে না।

পাশাপাশি তিনি বলেন, এরকম চলতে থাকলে তৃণমূল ছারখার হয়ে যাবে। কিন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে সেই ভাবে দেখে না, তাই তিনি সেইভাবে কোনও প্রতিনিধি রাখেননি। অথচ তাঁর নাম ভাঙ্গিয়ে কত কি করা হচ্ছে! মোদীজি ঠিক করেছেন ২০২২ সালের মধ্যে পশ্চিমবঙ্গে কোনও কাঁচা বাড়ি থাকবে না, সব পাকা বাড়ি করে দেবে তার জন্য গৃহৠণ দিচ্ছে। কিন্ত তার মধ্যেও ঘোটালা করছে পশ্চিমবঙ্গ সরকার। নরেন্দ্র মোদীর সব প্রকল্প মুখ্যমন্ত্রী নিজের নাম করে চালাচ্ছেন এরকমটাই দাবী জয়ের।

No comments:

Post a Comment

Post Top Ad