বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গেইল ঝড়ে উড়ল কলকাতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 April 2018

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গেইল ঝড়ে উড়ল কলকাতা



বিভাস লোধ, কলকাতা: শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি করে ইডেনে আছড়ে পড়ল গেইল ঝড়। আর সেই ঝড়ে কার্যত উড়ে গেল কলকাতা। বিফলে গেল লিন-কার্তিকের দুরন্ত লড়াই।


এদিন ইডেনে প্রথম ব্যাট করতে নেমে নারিনের উইকেট হারায় কলকাতা। উথাপ্পাকে নিয়ে এরপর দলের ভিত গড়তে থাকে ক্রিস লিন। ৫০ রানের দুরন্ত পার্টনারশিপের পর ফিরতে হয় উথাপ্পাকে। নীতিশ রানা এদিন তেমন কিছু না করেই ফিরে যান সাজঘরে। দলের হাল ধরেন অধিনায়ক দীনেশ কার্তিক। শেষ পর্যন্ত ১৯১ রানে শেষ হয় কলকাতার ইনিংস।

এরপর পাঞ্জাব ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে কে এল রাহুল এবং ক্রিস গেইল। খেলার নবম ওভারে শুরু হয় ঝড়বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ম্যাচ শুরু হলে পাঞ্জাবের টার্গেট কমে দাঁড়ায় ১৩ ওভারে ১২৫। পরবর্তীতে দ্রুত রান তোলার চেষ্টা করে দুই ওপেনার।  দুজনেই ব্যক্তিগত অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত রাহুল আউট হলেও দলকে জয়ের দরজায় পৌঁছে দেন গেইল। ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।  ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কে এল রাহুল।

No comments:

Post a Comment

Post Top Ad