সামনেই পয়লা বৈশাখ। ১৯২৪ সালের শেষ। ১৯২৫ সালের শুরু। বছর শুরুর সকালবেলা একটা পুজো পুজো আবহাওয়া। তারপর বিকেলে তো বাইরে বেরোনো আছেই। এই উৎসবের মরশুমে নিজেকে সাজাবেন কীভাবে দেখে নিন তার কিছু টিপস-
পয়লা বৈশাখের আগের দিন রাতে মুখ পরিষ্কার করে প্রথমে টোনার লাগান। তারপরে আন্ডার আই ক্রিম লাগান। তারপরে নাইট ক্রিম লাগিয়ে নিন। এগুলি করলে পরের দিন চোখের তলায় কালি পড়বে না। এছাড়া মুখ চকচকে দেখাবে। মুখ উজ্জ্বল রাখার জন্য মুখে টক দই লাগাতে পারেন।
পয়লা বৈশাখ। বছরের শুরু। তাই সকালে সকলেই শ্যাম্পু করেন। শ্যাম্পু করবার আগে নারকেল তেল একটু গরম করে মাথায় ভালো করে ম্যাসাজ করে নিন। তারপর একটা তোয়ালে দিয়ে মাথা ৩০ মিনিট ঢেকে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পরে চুল একটু শুকনো হলে হেয়ার সিরাম লাগান। দেখবেন, চুল সিল্কি এবং সুন্দর দেখাচ্ছে।সকালের মেকআপের আগে মুখে ৫ মিনিট বরফ ঘষে নিন। সকালের মেকআপ, তাই খুব বেশি ডার্ক মেকআপ করলে বেশি চোখে লাগবে। তাই একটু ফেস প্রাইমার লাগিয়ে তারপর একটু ম্যাট ফাউন্ডেশন লাগিয়ে নিন। তার উপরে ফেস পাউডার লাগিয়ে নিন। এটা করলে চট করে আপনার মেককাপ গলবে না।চোখের মেকআপের জন্য কালো আইলাইনার ছাড়া অন্য রঙের আইলাইনারও লাগাতে পারেন। সেক্ষেত্রে নীল রঙের বা বাদামি রঙের আইলাইনার ব্যবহার করতে পারেন।আইল্যাসে মাস্কারা লাগানোর আগে একটু ক্রিম প্রাইমার লাগিয়ে নিয়ে মাস্কারা লাগান। তাহলে মাস্কারা চোখে অনেকক্ষণ থাকবে।
লিপলাইনার দিয়ে প্রথমে ঠোঁটের শেপ এঁকে নিন। তারপর হালকা লাল, গোলাপী ও হালকা কমলা রঙের লিপস্টিক লাগাতে পারেন।পয়লা বৈশাখের দিন সকালে সবার তাড়াহুড়ো থাকে। তাই সকালে যে পোশাক ও গয়না পরবেন সেটা আগে থেকেই ঠিক করে রাখুন। না হলে সকালে তাড়াহুড়ো করে সব ভুল হয়ে যাবে।

No comments:
Post a Comment