স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ নদী থেকে উদ্ধার হওয়া মা মনসার শিলা মূর্তি ঘিরে মানুষের ঢল বীরভূমের তিলপাড়া এলাকায় । এই শিলা মূর্তি নিয়ে গ্রামের মন্দিরে রেখে পুজো দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গ্রামবাসীরা । আশপাশের গ্রাম থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন গ্রামের এই মন্দিরে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সিউরি তিলপাড়া ময়ূরাক্ষি নদীর বালির চড়ে এই শিলা মূর্তি দেখতে পায় স্থানীয় গ্রামের কয়েকজন গ্রামবাসী। তারা দেখেন এটা মা মনসার শিলা মূর্তি । এই খবর ছড়িয়ে পরতেই আশপাশের গ্রামের মানুষ ছুটে আসে নদীর পারে । তারা এই শিলা মূর্তিকে নদীতে না রেখে গ্রামে নিয়ে পুজো করার আয়েজন করে । সেই মতো খয়রাকুড়ি গ্রামের মানুষ ওই শিলা মূর্তি উদ্ধার করে গ্রামের এক দুর্গা মন্দিরে রাখা হয় । সেখানেও মানুষের ঢল ওই শিলা মূর্তি দেখতে । গ্রাম বাসীদের বিশ্বাস এই শিলা মূর্তি গ্রামে প্রতিষ্ঠা করতে পারলে গ্রামের মঙ্গল হবে । সেই মতো গ্রামে এই শিলা মূর্তি স্থাপন করে পুজো করার উদ্যগ নিচ্ছে গ্রামবাসীরা ।

No comments:
Post a Comment