কৃশানু ভদ্র, মেদিনীপুরঃএককালে যাঁরা ছিলেন নামকরা মাওবাদী আজ সেই সব প্রাক্তন মাওবাদীরাই ভারতের অখণ্ডতা রক্ষা ও সার্বভৌমত্তের জন্য শপথ গ্রহণ করল। শপথ নিল দায়িত্বপরায়ন হয়ে পুলিশের কর্তব্য ও কর্ম করার।
বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল আত্মসমর্পণকারী মাওবাদীদের শিক্ষা উত্তীর্ণ প্যারেড অনুষ্ঠান। সমাজের মূল স্রোতের বাইরে চলে গিয়ে ও পরে রাজ্য সরকারের প্যাকেজের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে আসা মাওবাদীদের রাজ্য পুলিশ বাহিনী ভতে স্বাগত জানান আই.জি (ওয়েস্টার্ন জোন) রাজীব মিশ্র।
আজ ঝাড়গ্রাম জেলার ২১জন ও পশ্চিম মেদিনীপুরের ৮১জন আত্মসমর্পণকারী মাওবাদীদের ৪২দিন ধরে বিশেষ শিক্ষা দেওয়ার পর হোমগার্ড পদে নিয়োগ করে সমাজের মূল স্রোতে যুক্ত ফিরিয়ে আনেন। আই.জি রাজীব মিশ্রের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ঝাড়গ্রামের পুলিশ সুপার ভরত অমিত কুমার রাঠোর।এই দিন নবাগতদের পুরস্কৃতও করেন তারা।

No comments:
Post a Comment