আসানসোল হিংসার ক্ষতিপূরণের আশ্বাস মেয়রের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 April 2018

আসানসোল হিংসার ক্ষতিপূরণের আশ্বাস মেয়রের



আসানসোল: কয়েকদিন আগে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আসানসোল শহর উত্তাল হয়ে উঠেছিল।বোমা গুলির আওয়াজে আসানসোল শহরের এক অন্য রুপ দেখেছিল শহরবাসী।বিভিন্ন জায়গায় ঘরে আগুন লাগানো থেকে শুরু করে ভাঙ্গচুর করা হয়।সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয় আসানসোল পোরনিগমের ২৭ নং ওয়ার্ড।চাঁদমারী,শ্রীনগর,রামকৃষ্ঞ ডাঙ্গাল এলাকায় বিভিন্ন বাড়ী ভাঙ্গচুর করা হয়।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল,স্বেচ্ছাসেবী সংঘটন,মানবাধিকার সংঘটন এসেছিল।


আসানসোল পৌরনিগমের মেয়র জীতেন্দ্র তিওয়ারী ঘোষনা করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ি মেরামত পৌরনিগম করে দেবে পাশাপাশী ক্ষতিগ্রস্ত পরিবারদের এককালীন ১০ হাজার টাকা দেওয়া হবে।আজ সকালে আসানসোল পৌরনিগমে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন মেয়রের সাথে দেখা করে মেরামতির কাজ তাড়াতাড়ি শুরু করার অনুরোধ জানান।
মেয়র জীতেন্দ্র তিওয়ারী তাদের আশ্বাস দেন শনিবার থেকে মেরামতির কাজ শুরু হবে।আর্থিক সাহায্য খুব শীঘ্র দেওয়া শুরু করা হবে।
অন্যদিকে এলাকাবাসীরা জানায় সাংসদ বাবুল সুপ্রিয় ঘটনার সময় আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারপর থেকে আর কোনও যোগাযোগ করেননি।

No comments:

Post a Comment

Post Top Ad