অনশনে নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়,বৃহস্পতিবার সকালে সংসদের বাইরে বিজেপি সাংসদদের সঙ্গে অনশন কর্মসূচিতে যোগ দেবেন মোদি। এদিন প্রধানমন্ত্রীর কর্মসূচি কি হবে, তা নিয়ে অবস্থান স্পষ্ট করল তাঁর দপ্তর। বিরোধীদের জন্যই পণ্ড হয়ে গেছে এবারের বাজেট অধিবেশন। এই অভিযোগে অনশন করবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতেই বাধে গন্ডগোল। কারণ এদিন চেন্নাইয়ে ডিফেন্স এক্সপোর উদ্বোধনে যাওয়ার কথা রয়েছে তাঁর। যা ছিল পূর্বপরিকল্পিত। দুটি বিষয় একসঙ্গে কিভাবে সম্ভব ? এই নিয়ে সংশয় দেখা দিলেও পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, অনশনের পাশাপাশি ডিফেন্স এক্সপোর উদ্বোধনেও যোগ দেবেন তিনি।
জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, "প্রথমে ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর কর্মসূচি ছিল, ডিফেন্স এক্সপোর উদ্বোধনে যাবেন। সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। অনশনের কথা ঘোষণার আগেই এটা ঠিক ছিল। বর্তমান তাঁর কর্মসূচি একই থাকছে। এর মাঝে প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট ও লাঞ্চ করবেন না।"
এদিকে বৃহস্পতিবার কর্নাটকে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপির অভিযোগ, এবার সংসদের বাজেট অধিবেশন পণ্ড হয়েছে কংগ্রেসের জন্য। তারই প্রতিবাদে অনশন করবেন প্রধানমন্ত্রী।

No comments:
Post a Comment