আসানসোল পুরসভার পক্ষ থেকে ১০৬টি ওয়ার্ডের উন্নয়নে ১০১.৩২কোটি টাকা ব্যয়ে প্রকল্পের উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী মহাশয়৷বুধবার পুরসভা প্রাঙ্গনে ইলেকট্রনিক্স স্ক্রীনে সুইচ টিপে প্রকল্পগুলির উদ্ধোধন করেন৷প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১২টি রিজারভার, ৬টি বিটুমিন রোড,৯২টি ড্রেন,কালভার্ট ও ফুটপাথ এবং ১৬টি কমিউনিটি সেন্টার৷এদিনের এই অনুষ্ঠানে মেয়রের সাথে উপস্থিত ছিলেন চেয়ার ম্যান অমর নাথ চ্যাটার্জী,এম আই সি অভিজিৎ ঘটক সহ অন্যান্য মেয়র পারিষদ সদস্য ও কাউন্সিলারগণ৷
এদিনের অনুষ্ঠানে মেয়র বলেন,আমাদের লক্ষ উন্নয়ন৷শহরকে সুন্দর করে সাজানো ও পরিষেবাগুলি মানুষের দরবারে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান কাজ৷আমরা সেই কাজকে আরো বেশি সুন্দর ও সফলতার সাথে করতে চাই৷


No comments:
Post a Comment