কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় উত্তপ্ত রাজনীতির মঞ্চ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 April 2018

কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় উত্তপ্ত রাজনীতির মঞ্চ



জয়ন্ত সাহা: শনিবার সকাল থেকে আসানসোল মহকুমা শাসক দপ্তরে বারাবনি,সালানপুর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা মনোনয়ন জমা করতে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল।মনোনয়ন জমা করতে কোনরকম অশান্তি না হলেও রাজনৈতিক করজাতে মহকুমা শাসক দপ্তর এলাকা উত্তপ্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে।প্রার্থীদের মনোবল বাড়াতে যেমন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে দেখা গেছে তেমনি দেখা গেছে রাজনৈতিক হামলায় আহত হয়েও এ্যাম্বুলেন্সে করে এসে নিজের মনোনয়ন পত্র জমা করতে।

টিপ্পনির ফোয়ারা পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিল, বাদ সাধল অকাল কালবৈশাখী।সাধারণত বৈশাখ মাসে গরমের তীব্র দহনকে ঠান্ডা করতে কালবৈশাখীর আগমন হয়,কিন্তু এ বছর চৈত্রমাসের শেষেই কালবৈশাখীর আগমন আবহাওয়াকে ঠান্ডা করে দিয়ে গেল।ঘন্টা খানেকের উপর ঝড়ো হাওয়া সাথে বৃষ্টি শিল্পাঞ্চলের পরিবেশকে এক ঝটকায় শান্ত করে চলে গেল।এ বছর শিল্পাঞ্চলে মাঝে মাঝে বৃষ্টি হয়ে সেরকম গরম না পড়লেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য পরিবেশ উত্তপ্ত হয়ে আছে।আগামী মে মাসের আগে উত্তপ্ত পরিবেশ ঠান্ডা হবার আশা করা যায় না তবু প্রকৃতির আনুকুল্যে পরিবেশ ঠান্ডা থাকলে রাজনৈতিক হানাহানি কিছুটা কম হবার আশা করা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad