নবনির্মিত বাড়িতে মালিকের দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

নবনির্মিত বাড়িতে মালিকের দেহ!


চাঁদনী, মহিষাদল :  রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থান এলাকায় এক ট্রাক চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম জগন্নাথ মাইতি, বয়স ৪২। তাঁর বাড়ি কেশবপুর গ্রামে। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথবাবু শনিবার রাতে খাওয়া দাওয়া করে নব নির্মিত বাড়িতে ঘুমাতে গিয়েছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী ছিল না। রবিবার সকালে বাড়ির বাচ্চারা তাঁকে ডাকতে গিয়ে চিলে কোঠার ঘরে গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলতে দেখে তাঁকে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তবে কি কারনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা পরিষ্কার নয়।তদন্তে পুলিশ।

মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁদের পরিবারে কোনও সমস্যা ছিল না। এক ছেলে, এক মেয়ে, স্ত্রী নিয়ে তাঁর পরিবার। বাড়িতে মা, বাবা, তিন ভাই ও তাঁদের পরিবার রয়েছে। গতকাল রাতে অন্যান্য দিনের মতো সামান্য মদ্যপান করে বাড়ি ফেরে ওই ব্যক্তি। রাতে খাওয়া দাওয়ার পর তিনি নতুন বাড়িতে ঘুমাতে যান। সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad