বিমান ভেঙ্গে মৃত ১০০, আশঙ্কা বেড়ে ২০০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 April 2018

বিমান ভেঙ্গে মৃত ১০০, আশঙ্কা বেড়ে ২০০



আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের বৌফারিক বিমানঘাঁটির কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১০০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ২০০ অতিক্রম করতে পারে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি, আল জাজিরা।

আলজেরিয়া রাষ্ট্রীয় বেতার জানায়, বুধবার সকালে ইলিয়াসিন ইল-৭৮ নামের সামরিক বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় বিমানে ২০০ জনের মত সেনা সদস্য ছিলেন।

আলজেরিয়া টোয়েন্টিফোর নামে একটি স্থানীয় অনলাইন গণমাধ্যম জানায়, সামরিক বিমানটি আলজেরিয়ার পশ্চিমাঞ্চলের শহর বেচারে উদ্দেশে রওয়ানা হয়েছিল।

টেলিভিশন চ্যানেলগুলো জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। বিমান বিধ্বস্ত এলাকা থেকে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আলজেরিয়ার সেনাপ্রধান ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছেন। তিনি নিজে বিমান দুর্ঘটনার স্থানে যাবেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
চার বছর আগে আলজেরিয়ার একটি সামরিক বিমান সেনা ও তাদের পরিবার সদস্যদের বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭৭ জন নিহত হয়।

সূত্রঃ ঢাকা টাইমস

No comments:

Post a Comment

Post Top Ad