পুলিশের মানবিক মুখ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 April 2018

পুলিশের মানবিক মুখ



পুলিশের মানবিক রুপ দেখলো উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া এলাকার মানুষ । মঙ্গলবার ঘড়িতে তখন বেলা এগারোটা ছুঁইছুঁই । বাদুড়িয়া থানার ওসির চেম্বারে বসে অফিসিয়ালি কাজ করছিলেন বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাব ইন্সপেক্টর বাপ্পা মিত্র । হঠাৎ ওই ওসির চেম্বারে হাজির বছর সত্তরের অশীতিপর বৃদ্ধা ধান্যকুড়িয়া গ্রামের সফুরা বিবি। কোন সন্তান নেই তার । বয়সে রোগের ভারে ভারাক্রান্ত তিনি।  এদিন ওসির চেম্বারে এসে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে ওই বৃদ্ধা বলেন , ওষুধ কেনার টাকা জোগাড় করতে না পারায় মারন রোগ তাকে ধীরে ধীরে নিস্তেজ করে দিচ্ছে । এই কথা শুনেই ওসি ওই বৃদ্ধাকে নিয়ে সোজা চলে যান একটি ফার্মেসী তে । পকেট থেকে টাকা টাকা ওই বৃদ্ধার সব ওষুধ কিনে দেন তিনি ।শুধু এটুকু নয়, ওই বৃদ্ধার সব রোগের চিকিৎসার ভার নিয়েছেন ওসি নিজে। এই দৃশ্য দেখে এলাকার মানুষেরা হতভাগ ।

No comments:

Post a Comment

Post Top Ad