রণক্ষেত্র: মনোনয়ন পত্র নিয়ে ফের উত্তপ্ত আসানসোল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 April 2018

রণক্ষেত্র: মনোনয়ন পত্র নিয়ে ফের উত্তপ্ত আসানসোল



আসানসোলঃ সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷এলাকা ভিত্তিক মনোনয়ন জমা দিতে বিরোধীদের যাতে অসুবিধা না হয়,সে কারণে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হয় রাজ্য জুড়েই৷মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র পাহারা ও দপ্তর এলাকায় ১৪৪ধারা জারিও করা হয়৷তবে শাসক দলের সমর্থকেরা সকাল থেকেই নিজেদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার নামে ভিড় জমাতে শুরু করে৷
আসল লক্ষ থাকে বিরোধীদের আটকে দেওয়া৷সেই লক্ষে শুরু হয় লস্যি সরবত খাওয়ানোর পর্ব৷তবে বিরোধীরা সচেতন হয়ে পালিয়ে মনোনয়ন জমা দিতে স্বচেষ্ট হলে তাদের  মারধর করা হয়৷এমনই কিছু প্রার্থী আত্মরক্ষায় পাশ্ববর্তী কোর্ট সংলগ্ন আইনজীবিদের সেরেস্তায় ঢুকে পড়লে সেখানেও শাসকদলের গুণ্ডারা চড়াও হলে আইনজীবিদের সাথে বচসা শুরু হয়৷আইনজীবিরা সম্মিলিত ভাবে তাদের কাজের অসুবিধার দাবিতে মনোনয়ন পর্ব অন্যত্র সরানোর দাবি তোলে,তাতেও কাজ না হওয়ায় তারা প্রায় আধঘন্টার জন্যে পথ অবরোধে সামিল হয়৷

সবশেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে বিক্ষোভ উঠে যায়৷তবে জামুড়িয়া থেকে আসা কংগ্রেসের ভক্তিপদ চৌধূরী জেলা পরিষদের মনোনয়ন জমা করতে এসে ব্যর্থ হয়ে ফিরে যান৷পাশাপাশি সালানপুর এলাকা থেকে আসা রনজিৎ দাস কংগ্রেসের হয়ে গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন জমা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়৷তারা উভয়েই শাসক দলের প্রতি সন্ত্রাসের অভিযোগ করে৷মনোনয়ন জমা দেওয়াতে বাধা দেওয়ার চেষ্টায় কখনো কখনো শাসক দলের প্রতিনিধিরা নিজেদের প্রার্থীদেরই পথ আটকে ফেলে৷শেষে ভূল বুঝতে পেরে নিজেরাই সংশোধনে মেতে ওঠে৷ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশকে মৃদু লাঠি চার্জও করতে হয়৷ঘটনার প্রেক্ষিতে ৩-৪জন কে আটক করে পুলিশ৷বিজেপি প্রার্থীরা প্রাথমিক পর্বে মনোনয়ন জমা দিতে কৌশলে দপ্তরের পিছন দিকের রাস্তা অবলম্বন করে বেশ কিছুটা সফল হলেও,শাসক দল খবর পেয়ে তাদের বাধা দিতে গেলে ঝামেলা বচসা ও হাতা-হাতির সূত্রপাত হয়৷শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মেটানো সম্ভব হয়৷

No comments:

Post a Comment

Post Top Ad