পঞ্চায়েত নির্বাচনে যা খুশি হোক, পাশে নেই সুপ্রিম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 April 2018

পঞ্চায়েত নির্বাচনে যা খুশি হোক, পাশে নেই সুপ্রিম!



পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবে না সুপ্রিমকোর্ট, একথা স্পষ্টই জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে। সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ অন্যান্য দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি । সেই আবেদন শোনার পর সোমবার আদালত জানিয়ে দেয়, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না তারা। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছেই বিজেপি নেতৃত্বকে আবেদন জানাতে বলেছে আদালত। আদালতের  রায়ের পর  দিলীপ ঘোষ বলেন, “সুপ্রিম কোর্ট যা ভেবেছে তাই রায় দিয়েছে। আমাদের কিছু বলার নেই। ওই রায় শিরোধার্য।”

তিনি আরও বলেন, “যেভাবে আমরা মনোনয়ন দিচ্ছি সেভাবেই দেব। আমরা সোমবার ফের রাজ্য নির্বাচন কমিশনে যাব।”

No comments:

Post a Comment

Post Top Ad