স্নেহা চক্রবর্তী, বীরভূম: বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের চাপ নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মল্লারপুর থানার মুরালি ডাংগাল গ্রামে । ময়ূরেস্বর ১নং ব্লকের কানাচী পঞ্চায়েতের মুরলীডাংগাল সংসদে বিজেপি প্রার্থী মুনমুন ব্যানার্জী মনোনয়ন জমা করেন ।
বুধবার দুপুরে ওই সংসদের নির্দল প্রার্থী ও অনুগামী রাহুল হাজরার নেতৃত্বে ৭-৮জনের একটি দল বিজেপি প্রার্থীর বাড়ি আসে। সেই সময় মুনমুন ব্যানার্জীর দাদা আশিস ব্যানার্জীও বাড়িতে ছিলেন । মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়, যদি মনোনয়ন প্রত্যাহার না করে তাহলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় । এরপর প্রার্থী সহ পরিবারের লোক জন আতংকিত হয়ে পরে । দুপুরে মল্লারপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই সংসদে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি তৃণমূল বিক্ষুব্ধ প্রার্থী মনোনয়ন করেছেন । সেই বিক্ষুব্ধ প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছে বলেই অভিযোগ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

No comments:
Post a Comment