নারী নির্যাতনের প্রতিবাদ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল..... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 April 2018

নারী নির্যাতনের প্রতিবাদ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল.....




নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণাঃ" গোটা দেশ দিচ্ছে ডাক   ,  ধর্ষন নিপাত যাক "  , "  ধর্ষকদের একটাই শাস্তি- মৃত্যুদন্ড। " ।রবিবার সকালে  এমনই সব নারী নির্যাতন বিরোধী পোস্টারে সজ্জিত মৌন মিছিলের সাক্ষী হয়ে থাকল উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত শহর ।   সম্পূর্ন অরাজনৈতিক ভাবে , রাজনৈতিক সংগঠন থেকে দূরে থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে  পদযাত্রায় সামিল হলেন শতাধিক সাধারন মানুষ । খালি জেলার মানুষ দের নিয়েই মিছিল সংগঠিত হয় নি ,সুদূর বীরভূম বা কলকাতা থেকেও  মানুষ এসে জেলার সাধারন মানুষের সঙ্গে  এককাট্টা হন। উত্তর চব্বিশ পরগনা জেলা সদর শহর বারাসতের লালী সিনেমা হলের সামনে    থেকে শুরু হয়ে এই  মৌন মিছিল শহর প্রদক্ষিন করে  ।

  বিভিন্ন অরাজনৈতিক সংগঠন কে  মিছিলে দেখা গেলেও তারা জানিয়েছেন কেবলমাত্র  সাধারন মানুষ  হিসেবে নারী নির্যাতনের বিরুদ্ধে বার্তা দিতেই তাঁরা মিছিলে হাঁটছেন ।  শুধু আসিফা নয় বা  শুধু  সৌম্যজিতের বিরুদ্ধে অভিযোগ আনা তরুনী নয় ,  দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ তুলে নারীদের সুরক্ষার  দাবি জানিয়ে তাদের মৌন মিছিলের ব্যানারের ভাষা ছিল । মিছিলে উপস্থিত ছিলেন   টেনিস তারকা সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা  বারাসতের নির্যাতিতা তরুনী ।

No comments:

Post a Comment

Post Top Ad