কোম্পানীর নাম ভাঙ্গিয়ে নকল সামগ্রী তৈরি! উদ্ধার লক্ষাধিক টাকার মাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 April 2018

কোম্পানীর নাম ভাঙ্গিয়ে নকল সামগ্রী তৈরি! উদ্ধার লক্ষাধিক টাকার মাল



 সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: কোম্পানির নাম ভাঙ্গিয়ে নকল সামগ্রী তৈরি। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত ৩১ নং ওয়ার্ডের আইমা এলাকায় গনেশ সাহু নামের এক ব্যাক্তির বাড়িতে বেআইনী ভাবে কোম্পানির নাম ভাঁড়িয়ে নকল পান মশলা, সস, কোল্ড ড্রিংকস ইত্যাদি সামগ্রী তৈরি হত।

বিশেষ সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে অভিযান চালায় খড়্গপুর টাউন থানার পুলিশ। সেখান থেকে মোট ১২০ কার্টুন এই ধরনের নকল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে ৭০ কার্টুন সিল করা অবস্থায়। পুলিশের অনুমান ৭০ কার্টুন সিল করা সামগ্রী এদিন রাতেই সাপ্লাই হয়ে যেত। বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর আনুমানিক বাজারদর লক্ষাধিক টাকা। এই ঘটনায় গনেশ সাহুকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বুধবার  মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad