সরিফুল গাজির দেহ উদ্ধারে স্কুল চালুর দাবিতে যা করল শিক্ষক, অভিভাবকরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

সরিফুল গাজির দেহ উদ্ধারে স্কুল চালুর দাবিতে যা করল শিক্ষক, অভিভাবকরা



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর এগ্রিকালচার হাইস্কুলে গত শুক্রবার হোস্টেল থেকে সরিফুল গাজির ঝুলন্ত  মৃতদেহ উদ্ধার হয় ওই দিন রাত্রি আটটা নাগাদ তার পরে উত্তেজিত জনতা স্কুলের বেশ কয়েকটি রুম ব্যাপক ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তমলুক থানার পুলিশ এসে অবস্থার আয়াতে আনে। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্ত করে পরিবার এর হাতে দেহ তুলে দেয়। মৃত ছাত্রের পরিবার তমলুক থানায় অভিযোগ দায়ের করে। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে পরের দিন সন্ধ্যার আগে মৃতের পরিবার ও একটি সংগঠন এআইএমএ ও প্রতিবাদ এ তমলুক হাসপাতাল মোড়ে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক অবরোধ করে রাখে। সেই থেকে স্কুল বন্ধ ছিল আর এই সময় পরীক্ষা ও ছিল। এলাকায় উত্তেজনা থাকাই স্কুল বন্ধ রাখা হয় ও এলাকায় পুলিশ ক্যাম্পও  বসে। এদিন ওই এলাকার ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক সবাই স্কুল খোলার দাবিতে পথ অবরোধ শুরু করে। শ্রীরামপুর তমলুক রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ অবরোধ চলে। আর এর জেরে ব্যাপক যানজট এর সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

No comments:

Post a Comment

Post Top Ad