তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যুদ্ধ ঘোষণা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 April 2018

তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যুদ্ধ ঘোষণা



স্নেহা চক্রবর্তী, বীরভূম: গ্রামের মানুষ যদি মনোনয়ন করতে না পারে তাহলে গ্রামে তৃণমূল কংগ্রেসের কোন কর্মীর বাড়ী ঠিক থাকবে না। গ্রামে তৃণমূলের  কোন পার্টি অফিস থাকবে না ।যদি মনোনয়ন করতে না দেয় তাহলে তৃণমূলের কোন কর্মী বাড়ি থাকতে পারবে না।

  বুধবার সিউরি বিজেপির  দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের সামনে  তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ  ছুড়ে দিয়ে গেলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বোস।ছুরি মারার ঘটনায় বীরভূম জেলা বিজেপির সাধারন সম্পাদক আহত  কালো সোনা মন্ডলকে  দেখতে তিনি সিউরি আসেন ।সেখানে তিনি এই মন্তব্যর পাশাপাশি আরো মন্তব্য করেন,যে কায়দায় রাজ্যে সমস্ত ব্লক অফিস ঘিরে রাখা হয়েছে , বাঁকুড়ার ওন্দয গ্রামগঞ্জ থেকে  জেহাদীদের সিলেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে ,যারা সিবি র সঙ্গে যুক্ত, যারা   মাদ্রসার সঙ্গে যুক্ত তাদের নিয়ে যাওয়া হচ্ছে,রাজনৈতিক সংঘর্ষ কে সাম্প্রদায়িক সংঘর্ষ হতে চলেছে  তৃণমূল কংগ্রেসের কল্যানে। ভয়ংকর পরিস্থিতি তৈরী হয়েছে ।এই পরিস্থিতির  কথা  আমরা রাজ্যপালকে বলেছি।

আমরা জানতে পারি, রাজ্যপাল নির্বাচন কমিশন কে তলব করেছেন ,তবে এর মধ্যেও মনোনয়ন করছে বিজেপি বুধবার ময়ূরেশ্বরে বিজেপি মনোনয়ন করেছে সন্ত্রাসের মোকাবিলা করে ।    

No comments:

Post a Comment

Post Top Ad