মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ক্যানিং থানার হাটপুকুরিয়ার,তেতুল বেড়িয়ায় আনোয়ার হোসেন লস্কর বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তায় তাকে সাপে কামড়ায়।সে তখন এলাকার কোনও এক ওঝার কাছে যায়, ওঝা তখন তার পায়ে একটি গাছের শিকড় ও একটি ফলের দানা বসিয়ে ঝাড়ফুঁক করে বলে জানান তার পরিবার।যখন তার অবস্থা বেগতিক তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার নিদেন দেন ওঝা। তখন তার পরিবার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।তার পর তার চিকিৎসা শুরু করেন চিকিৎসক।
এই ওঝা গুনিনের ব্যাপার চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানান আমরা সব সময় সাপে কামড়ানো মানুষদের জানাই আগে হসপিটালে নিয়ে আসতে কেন জানিনা এখনো তারা ওঝা গুনিন করে বেড়ায়।এই ব্যাপারে আমরা গত কয়েক মাস আগে ওঝা গুনিনদের নিয়ে একটা সচেতন শিবির করেছিলাম তাতে হয়তো সব ওঝা গুনিন আসে নি।যারা আসেন নি তারা হয়তো এই কাজ এখনো করে যাচ্ছে। মানুষ সচেতন হলে এই সব কাজ বন্ধ হয়ে যাবে।তাই প্রত্যন্ত গ্রামের মানুষদের সচেতনের অভাব।আমরা তাই আগামী দিনে প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষদের সচেতন করবো।
এই মুহুর্তে আনোয়ার হোসেন লস্কর চিকিৎসার ফলে সুস্থ আছে বলে জানান চিকিৎসক সমরেন্দ্র নাথ রায়।

No comments:
Post a Comment