হাবড়ায় ৩৫ জন মেয়ের হাতে শুক্রবার রাজ্য সরকারের রুপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা করে চেক তুলে দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন হাবড়া পুরসভায় হাবড়া বিধানসভার বিভিন্ন এলাকার ৩৫ জন মেয়ের হাতে ওই চেক তুলে দেওয়া হয়। ওই সমস্ত মেয়েদের আগামী কিছুদিনের মধ্যেই বিয়ের দিন ধার্য্য রয়েছে। তার আগেই তাদের হাতে রাজ্য সরকারের রুপশ্রী প্রকল্পের চেক তুলে দেওয়া হলো। এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা কয়েকদিনের মধ্যে বিবাহ হবে এমন ৩৫ জন মেয়ের হাতে রাজ্য সরকারের রুপশ্রী প্রকল্পের চেক তুলে দিতে পেরে আনন্দিত।

No comments:
Post a Comment