শ্বশুরবাড়িতে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 April 2018

শ্বশুরবাড়িতে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু







গৌরব দেবনাথ, উত্তর ২৪ পরগনা: শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের  অস্বাভাবিক  মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। উত্তর ২৪ পরগনার হাবড়া কুমড়া পঞ্চায়েতের সোনাকানিয়া আদিবাসী পাড়ার ঘটনা । স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সুমন মন্ডল বয়স ২৮ ,বাড়ি বর্ধমান জেলায় ।বছর সাতেক আগে বিয়ে হয় হাবড়ার সোনাকানিয়া আদিবাসি পাড়া এলাকার বাসিন্দা রেখা মুন্ডার (২৫) সঙ্গে ।কর্মসূত্রে সুমন ও রেখা হায়দ্রাবাদ থাকতো ।গত সপ্তাহে রেখা হাবড়ায় চলে এলেও রবিবার বিকালে হাবড়ায় শ্বশুরবাড়িতে আসে সুমন ।সে মদ্যপ অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন । পয়লা বৈশাখের  রাত্রে  মদ্যপ অবস্থায় রেখার সঙ্গে মারপিট বাধে সুমনের । এরপর রাতেই শ্বশুড়বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে রেখা ও তার মা সারথী মন্ডলের কাছ থেকে জেনে স্থানীয়রা দড়ি কেটে নামায় ।এরপর স্থানীয় ডাক্তার বাড়িতে ডেকে এনে দেখালে বলে মারা গেছে সমন । সোমবার সকালে দেহ সৎকারের জন্য ব্যবস্থা করছিল পরিবার তার মধ্যে স্থানীয় বাসিন্দাদের মারফত হাবড়া থানায় ফোন আসে ।এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারন জানতে  ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে পঠিয়েছে । ঘটনায়  আটক মৃতের স্ত্রী ও শাশুড়ি ।

 ভিনরাজ্যে কোনও গন্ডগোল করেই কি রেখা ফিরে এসেছিল হাবড়ায় ? যা নিয়েই কি বচসা ও মারধর ? সেগুলি স্পষ্ট নয় , ঘটনায় মৃতের স্ত্রী রেখা মুন্ডা ও সারথী মুন্ডাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাবড়া থানার পুলিশ ।মৃতের বর্ধমানের ঠিকানায় যোগাযোগের চেষ্টাও চালান হচ্ছে ।

No comments:

Post a Comment

Post Top Ad