দেশ আইপিএল জ্বরে আক্রান্ত! নিলামে বিক্রি হল না আইপিএল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 April 2018

দেশ আইপিএল জ্বরে আক্রান্ত! নিলামে বিক্রি হল না আইপিএল



শুভাশিষ ভৌমিক: ২০১৮ আইপিএল নিলামে অবিক্রিত থেকেও যারা দল পেলেন, তারা কোন কোন ক্রিকেটার এক ঝলকে দেখে নিন-আসন্ন আইপিএলের বল গড়ানো স্রেফ সময়ের অপেক্ষা।গোটা দেশই আইপিএল জ্বরে আক্রান্ত।সতরাং  আই পিএলের শুরুর দিকে অথবা আইপিএল চলাকালীন কোনো ক্রিকেট চোট পেয়ে মাঠের বেরিয়ে যায় এবং তার পরিবর্তে কোন কোন ক্রিকেটারদের ভাগ্যের শিখে ছিড়ে আইপিএল দল পেয়ে যায়,এবারও তা নতুন কিছু নয় আইপিএল শুরুর দিকে চারজন ক্রিকেটার দল পেয়েছেন আসুন দেখে নিন সেই ভাগ্যবান ক্রিকেটারদের।

(১)মিচেল ম্যাকক্লাগাসেন-কিউয়ি এই বা-হাতি পেসার গত তিন বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও তিনি আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন।কার্যত মুম্বাইয়ের অজি বা-হাতি পেসার জেসন বেহেনড্রফ চোট পাওয়ায়  মিচেলের শিখে ছিড়ে যায় আবারও তিনি মুম্বাইয়ের হয়ে খেলতে পারবেন এবার।গত তিন বছরে তার পারফরমেন্স ও বেশ ধারাবাহিক এবং গত বছর মুম্বাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার অবদান ভোলার মতো নয় ১৪ ম্যাচে ১৯টি উইকেট নেন তিনি।

(২)আলেক্স হেলস-বল বিকৃতি কান্ডে ফেঁসে যাওয়ায় আইপিএল খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার।তার জায়গায় সান রাইজার্স হায়দ্রাবাদের দল এলেন ইংরেজ আক্রমণাত্মক ব্যাটসম্যান আলেক্স হেলস।তিনি একমাত্র ইংরেজ ক্রিকেটার যার দখলে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল শতরান আছে।গোটা বিশ্বে হেলস টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে বেশ পরিচিতি তার রেকর্ডই সেই কথা বলে।সম্প্রতি পিএস এলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে নজরকাড়া পারফোমেন্সেই আইপিএলের দরজা খুলে দেয়।হায়দ্রাবাদ তার বেস রেট ১ কোটি টাকায় দলে নেয় ওয়ার্নারের পরিবর্ত হিসেবে।যদিও আই পি এলে এটি তার দ্বিতীয় মরসুম(২০১৫ মুম্বাই ইন্ডিয়ান্স)।

(৩)টম কুরান- ইংলিশ এই পেসারকে অবশেষে কলকাতা স্টার্কের বদলি হিসেবে হল তার সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে।কুরান ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে পরিচিত তার বোলিংয়ে বেশ বৈচিত্র্য(তিনি কাটারও স্লোয়ার ইউকার মারতে বেশ পটু)।সারের(ইংল্যান্ডের কাউন্টি দল) হয়ে খেলা ক্রিকেটার প্রথমবাররের জন্য কলকাতা হয়ে খেলতে পারার জন্য বেশ উচ্ছসিত ও শিহরিত এমনটাই তিনি জানিয়েছেন তার টুইটার অ্যাকাউন্টে।

(৪) হেনরিচ ক্লাসেন-রাজস্থান স্মিথের পরিবর্ত হিসেবে অবশেষে তাকেই নিল, তিনি আর অন্য কেউ নন স্বয়ং ক্লাসেনই। তার আসল কারণটি হল তিনি স্বচ্ছন্দে স্পিন খেলতে পারেন এবং প্রয়োজনে ঝড়ো গতিতে রান তুলতে এবং চার-হাঁকাতে বেশ জুড়ি মেলাভার।সোমবারই এই খবরে সিলমোহর দিল ভারতীয় বোর্ড। সুযোগ পেয়ে আপ্লুত ক্লাসেন।

No comments:

Post a Comment

Post Top Ad