মৃন্ময় নস্করঃ মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ফলতা। ফলতা বিধানসভার হরিণডাঙ্গা এলাকায় বিজেপি সমর্থকদের নমিনেশানে বাঁধা দেওয়ার অভিযোগ তৃনমূল সমর্থকদের বিরুদ্ধে । অভিযোগ ফলতা যুব তৃনমূল সভাপতি জাহাঙ্গির খানের সমর্থকেরা স্বশস্ত্র অবস্থায় মারধর করে বিজেপি সর্মথকদের বিরুদ্ধে।
নবম পঞ্চায়েত নির্বাচনে হরিণডাঙ্গা গ্রামপঞ্চায়েতের ২৪ জন প্রার্থী ৩৫০ জন সমর্থককে নিয়ে ফলতা বিডিওর কাছে নমিনেশান ফাইল জমা দিতে যায় ।ব্লক অফিস থেকে এককিলোমিটার আসতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। সশস্ত্রবস্থায় হামলা জেরে বেশ কয়েকজন আহত হন। বিজেপির অভিযোগ হামলা চালানোর সময় পুলিশ ছিল নিরব দর্শক। ঘটনার পর আসে ফলতা থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। যদিও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহিন বলে দাবি তৃনমূল নেতা অরুময় গায়েনের । উন্নয়ন মুখি কর্মসুচি নিয়ে পঞ্চায়েত দখল করার আর্জি তৃনমূল নেতার।


No comments:
Post a Comment