এআইটিইউসির অফিসে রহস্যজনক চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 April 2018

এআইটিইউসির অফিসে রহস্যজনক চুরি



আসানসোলঃ আসানসোল দঃ থানার অন্তর্গত চেলিডাঙা সংলগ্ন সিপিআই সমর্থিত কোলিয়ারি মজদুর সভা তথা এ আই টি ইউ সি'র জোনাল অফিসে রহস্য জনক চুরির ঘটনা ঘটে৷সোমবার ভোররাতে সদর দরজার তালা ভেঙে দোতালার রেজিস্টার রুমের লকার ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷

খোয়া গিয়েছে নগদ ৫১,৫৩৫/-টাকা ও বেশ কিছু দরকারি নথিপত্র৷তবে রাতে যিনি পার্টি অফিসে থাকেন,তার কথা অনুসারে তিনি রবিবার রাতে পারিবারীক কারণে পার্টি অফিসে থাকেননি৷এবং তা পূর্বেই পার্টির উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো ছিল৷সকালে ড্রাইভার ও ঘর পরিষ্কার করার লোক এসে দেখতে পায় রেজিস্টার রুম ও সদর দরোজার তালা ভাঙা৷

এমনকি অফিসের লকারে থাকা লোহার শ্লেফটিও চোরেরা নিয়ে গেছে৷এর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়৷আসানসোল দঃ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad