সেলসম্যান সেজে অভিনব কায়দায় চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 April 2018

সেলসম্যান সেজে অভিনব কায়দায় চুরি



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সেলসম্যান সেজে অভিনব কায়দায় চুরি। বন্ধ ঘর থেকে নিমেষে সোনা সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিত মাহেশতলার আক্রার বাসিন্দা গৌতম অধিকারী নামে ব্যক্তি । সম্প্রতি কলকাতা সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণার পুলিশের মাথা ব্যথার কারন হয়ে দাড়িয়ে ছিল এই গৌতম। ডায়মন্ড হারবার এর সাংসদ অভিষেক ব্যানার্জী তার তহবিল থেকে এলাকায় ক্রাইম কমাবার উদ্দেশ্য রাস্তার ধারে সিসিটিভি বসিয়ে ছিলেন, সিসিটিভিতে ধরা পড়ে চোরের ছবি, তার সূত্র ধরেই অবশেষে ধরা পরলো চোর। উদ্ধার ১৬০ গ্রাম সোনা, সোনা গলাবার গ্যাস, সোনা মাপার দাঁড়িপাল্লা ও দরজা ও তালা ভাঙার সামগ্রী।  মহেশতলার  থানার  স্পেশাল টিম শুক্রবার রাতে  তাকে  গ্রেফতার করে ।শনিবার  ধৃত ব্যক্তিটিকে  আলিপুর আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad