ছাত্রের অস্বাভাবিক মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 April 2018

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু




মৃন্ময় নস্কর: ১৮ বছর বয়সী এক ছাত্রের অাত্মহত্যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি  ঘটছে দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর থানার অন্তর্গত জগন্নাথপুর দক্ষিণপাড়ায়।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মৃত ছাত্রটির নাম
সেখ নাজিমুল বয়স ১৮ বছর। রাজপুর বাংলা স্কুলের ছাত্র ছিলেন ।বাড়ি হুগলি জেলায় আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে পড়াশোনার সুবিধার্থে সেখ নাজিমুল   সোনারপুর থানার অন্তর্গত জগন্নাথপুর দক্ষিণপাড়ায়  ভাড়া থাকতে শুরু করে। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল।এমনিতে সে পাড়ার খুব জনপ্রিয় ছিল। তার বাবা  তার সাথে মাঝে মাঝে দেখা করতে আসত। বুধবার সকালে তার বাবা আসলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। কি করে এরকম কাজ করলো হতাশায় রয়েছেন বাবা, মা।সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করছে।

No comments:

Post a Comment

Post Top Ad