মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: আত্মঘাতী প্রেমিকযুগল। প্রেমের ঘটনা জানাজানি হতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার পাকুরতলা রাজুয়াখাকীতে।অভিযোগ, মিঠুন সরদারের সঙ্গে প্রতিবেশী অনুপমা সরদারের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক মিঠুনের বাড়ির লোক জানতে পারে। রবিবার মিঠুন কলকাতা থেকে দর্জির কাজ সেরে বাড়ি ফিরলে । বাড়ির লোক এই বিষয় নিয়ে মিঠুনকে বকাবকি করে। এরপরই মিঠুন সোমবার রাতে বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনা মঙ্গলবার দুপুরে অনুপমা জানতে পারে। তৎক্ষণাৎ বাড়ির পাশের কাকার বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। অনুপমা স্থানীয় হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment