শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে মৃত্যুর পথ বেছে নিলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ইটিন্ডায়। মৃতের নাম অসমা বিবি(২৮)।জানা যায়, ভালোবাসার সম্পর্কে শিলমোহর দিতে প্রায় ১০ বছর আগে ইদ্রিজ মন্ডলের সঙ্গে নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসমা। তাদের একটি ৬ বছরের কন্যা ও ছয় মাসের পুত্রসন্তান আছে। তবে বিয়ের পরেই ইদ্রিজ নিজরুপ ধারণ করে। নেশা করে বাড়ি আসা, অকথ্য ভাষায় গালিগালাজতো আছেই সঙ্গে চলতে থকে শারিরীক নির্জাতন। একই সাথে নির্যাতন চালাতেন শ্বশুর ফজের আলী মন্ডল, শ্বাশুড়ি রোকেয়া বিবি ও দুই ননদ সাবিয়া ও জোয়া বলে দাবি মৃতের পরিবারের।
তবে সোমবার রাত থেকে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চরমে পৌছায়। মঙ্গলবার সকালে যখন ইদ্রিজ বাজারে যায় সেই সুযোগে আসমা দরজা আটকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে শ্বশুর বাড়ির লোকজনের বক্তব্য। ইদ্রিজ বাড়ি এসে দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকিতেও সাড়া না পাওয়ায় ভেঙে ভিতরে ঢুকে স্ত্রীর ঝুলন্তদেহ দেখতে পান। চেচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেলে দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আত্মহত্যা, খুন না আত্মহত্যার জন্য প্রোরোচনা দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে জিঞ্জাসাবাদের জন্য ইদ্রিজ মন্ডলকে আটক করেছে পুলিশ।

No comments:
Post a Comment