মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বারুইপুর বৃন্দাখালি সিপিআইএম কর্মী আয়ুব লস্কর গুলিবিদ্ধ। তার পায়ে গুলি। টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে। বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।পঞ্চায়েত ভোটের মনোনয়ন কে কেন্দ্র করে গুলি বিদ্ধ সিপিআইএম নেতা। ঘটনাটি বারুইপুর থানার বৃন্দাখালি অঞ্চলের মাছ পুকুর মোড়ে। রবিবার বেলায় সিপিআইএম কৃষক নেতা আয়ুব আলী লস্কর তার চাষের টমেটো নিয়ে মাছ পুকুর বাজারে বিক্রি করতে আসে তখন দেখা হয় বৃন্দাখালি প্রধান মনোরঞ্জন পাটোয়ারী ও মোবারক সরদার তাদের সাথে মনোনয়ন নিয়ে তর্ক বিতর্ক হতে থাকলো।
সেই সময় দুষ্কৃতীরা তাঁকে আয়ুব আলী কে বাঁ পায়ে গুলি করে। সেই সময় তাকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা দেয় পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।


No comments:
Post a Comment