ভাঙড়ে ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে তান্ডবলীলা শাসকদলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 April 2018

ভাঙড়ে ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে তান্ডবলীলা শাসকদলের



মৃন্ময় নস্কর, ভাঙড়ঃ  মনোনয়ন জমা দিতে এসে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির নির্দল প্রার্থীরা।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ভাঙড় ২ বিডিও অফিসে।

  পুলিশের সামনেই বিডিও অফিসের কার্যালয়ে ঢুকিয়ে মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিন মহিলা সহ আক্রান্ত হয়েছেন অন্তত তিরিশজন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে।

 এদিন ভাঙড় ২ বিডিও অফিসে পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীপদের জন্য মনোনয়ন জমা দিতে এসেছিলেন জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির নির্দল প্রার্থীরা। ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনকারীরা এবার পঞ্চায়েত ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য এসেছিলেন এই পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনকারীরা। শুক্রবার চারটে বাসে করে জমি কমিটির সদস্যরা আসেন কাঁঠালিয়া বিজয়গঞ্জ বাজারে। সেখানে পুলিশ বাহিনী জমি আন্দোলনকারীদের বাস আটকায়। আগে থেকেই এখানে মজুত ছিল বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা।

জমি কমিটির বাসে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর লাঠি, চাম গুলতি, সাইকেলের চেন উদ্ধার করে। এরপর অশান্তি এড়াতে পুলিশি প্রহরার মধ্যেই জমি আন্দোলনকারী নির্দল প্রার্থী ও তাদের প্রস্তাবকদের নিয়ে আসা হয় ভাঙড় ২ বিডিও অফিসে। অভিযোগ পুলিশি প্রহরায় প্রার্থীদের বিডিও অফিসে ঢুকিয়ে দেওয়া হয়। সেই সময় বিডিও অফিসের মধ্যেই একদল দুষ্কৃতী বেধড়ক মারধোর করে এই জমি আন্দোলনকারী নির্দল প্রার্থীদের। ঘরের মধ্যে ঢুকিয়ে সমস্ত নথি কেঁড়ে নিয়ে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad