খণ্ডযুদ্ধে ফের উত্তপ্ত নলহাটি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 April 2018

খণ্ডযুদ্ধে ফের উত্তপ্ত নলহাটি!



স্নেহা চক্রবর্তী,বীরভূম: বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তপ্ত হল নলহাটি।বৃহস্পতিবার বামফ্রন্ট কংগ্রেস মনোনয়ন জমা দেওয়ার আগে নলহাটি ব্লক অফিসের সামনে বোমাবাজি করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা বলে অভিযোগ সেই বোমাবাজিকে উপেক্ষা করে বামফ্রন্ট ও কংগ্রেস তীর ধনুক নিয়ে বৃহস্পতিবার মিছিল করে ব্লক অফিসে ঢোকার সময় তৃণমূল ও বামফ্রন্ট কংগ্রেসের সাথে সংঘর্ষ চলে গুলি বোমা ইট বৃষ্টি।আহত হয় প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম সহ বেশ কয়েকজন।তার মধ্যে হিরু লেট বামফ্রন্টের সমর্থক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি।সন্ত্রাসের পরেও বাম কংগ্রেস মনোনয়ন জমা করেন।

শুক্রবার নলহাটি ব্লকে বিজেপি মনোনয়ন করার কথা ছিল।সেই মত তাদের দলীয় কার্যালয়ে জমায়েত হয়।সেখান থেকে প্রার্থীদের নিয়ে কর্মীরা মিছিল করে মনোনয়ন জমা করার প্রস্তুতি নিয়েছিল।তবে মিছিল করে যাওয়া যাবে না এই নির্দেশ দেয় মহকুমা পুলিশ আধিকারিক।তিনি জানান প্রার্থীর সাথে তিনজন যেতে পারবে।তবে এই প্রস্তাবে রাজি হয় না বিজেপি।এর পরেই মহকুমা পুলিশের নির্দেশ পেয়ে লাঠি চার্জ শুরু হয় বিজেপি দলীয় কার্যালয়ের সামনে।পুলিশকে লক্ষ করে ইট বৃষ্টি চলে বোমা ,পুলিশের কাদানে গ্যাস।এই ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়।ব্যাপক ধরপাকড় শুরু হয়।দলীয় কার্যালয় থেকে বিজেপির রাজ্য যুব মোর্চার নেতা সহ ২৫ জনকে আটক করে।ওই কার্যালয় থেকে বেশ কিছু কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। এদিন বিজেপি কোন মনোনয়ন পত্র জমা দিতে পারেনি।পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির জেলা নেতৃত্ব।

No comments:

Post a Comment

Post Top Ad