সন্ত্রাস বলে বৈতরণী পার হতে চাইছে বিরোধীরা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 April 2018

সন্ত্রাস বলে বৈতরণী পার হতে চাইছে বিরোধীরা!



চাঁদনী, তমলুক: মনোনয়ন  জমা পর্ব শেষ হওয়ার সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলার ব্লকে ব্লকের প্রচার শুরু করে দিয়েছে শাসকদল তৃণমলূল। বুধবার  তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর -১ অঞ্চলের তৃনমূল প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনের  আয়োজন করা হয় মেচেদার মাতঙ্গিনী  গেস্ট হাউসে। সেখানে এলাকার  ১৭ জন গ্রামপঞ্চায়েতের প্রার্থী, তিনজন পঞ্চায়েত সমিতির প্রার্থী ও ১ জন জেলা পরিষদের প্রার্থীর পরিচিতি করান তমলুকের সাংসদ দিবেন্দু অধিকারী।

এদিন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচনী  বৈতরণী  পার হতে চাইছে।  সন্ত্রাস কোথাও নেই।বাংলা গনতন্ত্র মেনেই শান্তিপূর্ন ভাবেই নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে।বিরোধীদের লোক নেই, ভোট নেই,  অস্তিত্ব  নেই তাই বাংলার পাশাপাশি জেলায় বিরোধীশূন্য করতে হবে। রাজ্যে এবার যা ফল হবে ভারতবর্ষের মানুষ চমকে যাবে। আমরা দ্বিতীয় , তৃতীয় নিয়ে ভাবছি না। আমরা প্রথম আছি থাকব, আমাদের ভোট বৃদ্ধি হবে।

No comments:

Post a Comment

Post Top Ad