গেম কিডন্যাপিং: রাজ্যজুড়ে শুরু এবার কিডন্যাপিং-কিডন্যাপিং খেলা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

গেম কিডন্যাপিং: রাজ্যজুড়ে শুরু এবার কিডন্যাপিং-কিডন্যাপিং খেলা!



মৃন্ময় নস্কর, ভাঙড় : রাজ্যজুড়ে শুরু হয়েছে অপহরণ। ঝাড়খন্ডের পাকুরে ৭০ জন বিজেপি প্রার্থী পালিয়ে আশ্রম নিয়েছে। কারণ শাসকদল তাদের প্রাণে শেষ করার দেওয়ার হুমকি দিচ্ছে। আবার উত্তর ২৪ পরগনার এক বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ জমা পড়েছে থানায়।

মনোনয়ন প্রত্যাহার করাতে ফিল্ম কায়দায় জমি কমিটির নির্দল প্রার্থীর দুইজনকে অপহরণের অভিযোগ ভাঙড়ের দোন্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম এর বিরুদ্ধে ।অভিযোগ, দুই ছেলের মাথায় বন্ধুক ঠেকিয়ে বাবা মায়ের কাছে ফোন করিয়ে হুমকি শাসানির পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার না করলে খুন করার হুমকি দেওয়া হয়।

ভাঙড় ২ নং ব্লকের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ১৬ নং সংসদে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝিলিক বিবির বিরুদ্ধে জমি কমিটির পক্ষ থেকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন ফতেমা বিবি ।শুক্রবার সকালে ফতেমা বিবির দুই ছেলে রিয়াজুল ও নাজিবুল ইসলামকে  রাস্তা থেকে তুলে নিয়ে যায় আরাবুল ইসলাম এর বাইক বাহিনী ।গাজীপুরে আরাবুল এর বাড়িতে তাঁদের উপরে অকথ্য অত্যাচার চালিয়ে তার বাবা-মা কে ফোন করিয়ে মনোনয়ন পত্র পত্যাহার করার জন্য চাপ দেন, মনোনয়ন প্রত্যাহার করতে অস্বীকার করলে দুইজনকে খুন করার হুমকি দেন বলে অভিযোগ। গোটা বিষয়টি জানিয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার কে মেল করে অভিযোগ জমা দেন ফতেমা বিবি।

পাশাপাশি জমি কমিটির পক্ষ থেকে শর্মিষ্ঠা চৌধুরী। গোটা বিষয়টি পুলিশের নজরে আসা মাত্রই আরাবুল গাজীপুর এর ডেরা থেকে দুই ছেলে উদ্ধার করে পুলিশ। তাঁদের কাশীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এর পরই তাদের কাকা ইন্নাত মোল্লার সঙ্গে পুলিশের টহলদারি ভ্যান তাঁদের দক্ষিণ গাজীপুরে বাড়িতে পৌঁছে দেয়। এ বিষয়ে অপহৃত রিয়াজুল ইসলাম বলেন, "আরাবুল ইসলামের দলবল আমার এবং আমার ভাই কে তুলে নিয়ে গিয়ে মাথায় বন্ধুক ধরে মায়ের মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য চাপ দেন।মা মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে আমাদের খুন করে দেবে বলেছে।"এ বিষয়ে আরাবুল ইসলাম কোন মন্তব্য করতে চাননি।

অন্যদিকে আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম বলেন, "এ সব মিথ্যা অভিযোগ, জমি কমিটি এলাকায় সন্ত্রাস করে বেড়াচ্ছে আর আমাদের নামে দোষ দিচ্ছে।" এ বিষয়ে ফতেমা বিবি বলেন," আমার গণতান্ত্রিক অধিকার আছে ভোটে দাঁড়ানোর, ভোটে দাঁড়িয়েছি আরাবুল যদি সন্ত্রাস করে মানুষ ভোট পায় পাবে। আমার ছেলে দের কিছু হলে তার জন্য আরাবুল ইসলাম ছাড় পাবে না।" 

No comments:

Post a Comment

Post Top Ad