টাকার প্রলোভন: মনোনয়ন তুলে নেওয়ার হুমকি!শাসক প্রার্থীর অত্যাচার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 April 2018

টাকার প্রলোভন: মনোনয়ন তুলে নেওয়ার হুমকি!শাসক প্রার্থীর অত্যাচার



নিজস্ব প্রতিনিধি,ব্যান্ডেল: বিজেপি প্রার্থীকে হেনস্থা তৃণমূল প্রার্থীর। বাড়িতে এসে বিজেপি প্রার্থীকে  টাকার লোভ দেখিয়ে মনোনয়ন তুলে নিতে বলা ও তাতে কাজ না হওয়ায় বাড়িতে মদের বোতল ছুড়ে, ঘরের দরজা ভেঙে তাণ্ডব করার অভিযোগ উঠলো খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ব্যান্ডেল  কুলিপাড়া এলাকার। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা তথা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৪৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী  প্রকাশ যাদবের বাড়িতে বুধবার গভীর রাতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল প্রার্থী মহেশ রাজভর সহ তাঁর দলবলের বিরুদ্ধে।

অভিযোগ, প্রথমে রাত এগারোটা নাগাদ প্রকাশকের মোবাইল ফোনে ফোন করে হুমকি দেওয়া হয়।  এর পর রাত একটা নাগাদ তাঁর বাড়িতে এসে রীতিমতো মদের বোতল ছুড়ে তাণ্ডব চালায়। কাঠের দরজায় লাথি ও লাঠির আঘাতে ফাটল ধরিয়ে দেওয়া হয়।আরও অভিযোগ এরপর প্রকাশকে তিরিশ হাজার টাকার বিনিময় মনোনয়ন তুলে নিতে বলে। সেই কথায় রাজি না হওয়ায় তাঁকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। প্রসঙ্গত পেশায় গাড়ি চালক প্রকাশ সম্প্রতি একটি পথ দুর্ঘটনায়  গুরুতর জখম হয়েছেন। বিশেষ পদ্ধতিতে তাঁর ডান পায়ে চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad