পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশে দলে ভাঙন শাসকদলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 April 2018

পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশে দলে ভাঙন শাসকদলের



কৃশানু ভদ্র,পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট  প্রকাশ হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলায় দল পরিবর্তন করল তৃণমূল কংগ্রেসে ও বামপন্থী রাজনৈতিক দলের কয়েকশো নেতা সমর্থক।মঙ্গলবার মেদিনীপুরে  বিজেপির জেলা সভাপতি  শমিত দাশ নবাগতদের দলীয় পতাকা  তুলে দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে দলে স্বাগত জানান। শ্রী দাস জানান, জেলার গড়বেতা ২ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেস নেত্রী  শ্রীমতী সন্ধ্যা সিং প্রায় পাঁচশো জন সমর্থক  নিয়ে এবং খড়্গপুর শহরের এক এআইওয়াইএফ নেতা আরও প্রায়  তিনশো সমর্থক নিয়ে আজ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন। সেই সঙ্গে  মেদিনীপুর পুর এলাকা থেকেও কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক এদিন বিজেপিতে যুক্ত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad