লালগড় বাঘের মৃত্যুতে রহস্যের দানা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 April 2018

লালগড় বাঘের মৃত্যুতে রহস্যের দানা



সাহেব মজুমদার: গত ১৩ তারিখ বাঘঘোড়ার জঙ্গলে মৃত্যু হয় বাঘটির। বনদপ্তরের তরফ থেকে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করেন রেঞ্জ অফিসার নিবেদিতা মাঝি। রবিবার এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন বাঘের মৃত্যুর ঘটনায় কোনো নির্দিষ্ট ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়নি।


তদন্তের জন্য ১২ জন গ্রামবাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাবাদ করা হয়েছে। বাঘের হানায় আহত বাদল হাসদা ও বাবলু হাসদাকেও জিজ্ঞাসাবাদ হয়েছে।প্রকৃত ঘটনা জানার জন্য বনদপ্তরের আধিকারিকদের সাথেও কথা বলা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট আসার পর তদন্ত এগোবে বলে জানান পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad