কৃশানু ভদ্র: পুরানো ঐতিহ্য মেনে পান্তা ভাতে অতিথি আপ্যায়ন করে বর্ষবরণ করল পশ্চিম মেদিনীপুর জেলার নাড়াজোল এর রাজ পরিবার। রাজবাড়িতে বর্ষবরণ উপলক্ষে রবিবার সকাল থেকে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে এই রীতি হয়ে চলে আসছে। কথিত আছে রাজার আমলে এই ১ লা বৈশাখে গোটা এলালায় রান্না হত না। রান্না হত না রাজ বাড়িতেও। সকাল থেকে নানান অনুষ্ঠান হতো এবং তার পর আগের দিনের পান্তা ভাতে হত দুপুরের ভোজন।
সেই রীতিই চলছে এখনো। এমনই জানিয়েছেন বর্তমান রাজ পরিবারের সদস্য তথা রাজার ২১ তম বংশধর সন্দীপ খান। আর এই কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন শ খানেক মানুষ। তারা আজকের এই বাঙালী নববর্ষের শোলো আনা বাঙালীয়ানার স্বাদ পাচ্ছেন বলে জানান।

No comments:
Post a Comment